শিরোনাম
◈ বিশ্ব কি বড় ধরনের শেয়ারবাজার ধস ও অর্থনৈতিক মন্দার পথে? ◈ কাউকে টার্গেট করে নয়, তথ্যের ভিত্তিতেই ৪ বারে অভিযান: কাস্টমস গোয়েন্দা ◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০১:০০ রাত
আপডেট : ১৫ মে, ২০২১, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেয়ার স্টাইল পছন্দ হয়নি, রেগে পুলিশকে খবর দিলো ১০ বছরের শিশু!

অনলাইন ডেস্ক : হেয়ার স্টাইল পছন্দ হয়নি। তাই সেলুন মালিকের ওপর রেগে গেল ১০ বছরের শিশু। এতটাই রেগে গেল যে পুলিশকে ফোন পর্যন্ত করে ফেলল। ঘটনাটি ঘটেছে চীনের গুয়াংঝাউ প্রদেশে।

দক্ষিণ-পশ্চিম চীনের এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলেছে। গুয়াংঝাউয়ের আনশুয়ান অঞ্চলের বাসিন্দা ওই শিশু হেয়ার স্টাইল দেখার পর সেলুন মালিকের ওপর রাগের চোটে পুলিশকে ফোন করে বসে। আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।

এই ঘটনার ভিডিও চীনের একটু টুইটার প্লাটফর্ম 'উইবো'-তে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হেয়ার স্টাইল পছন্দ না হওয়ায় রীতিমতো চিৎকার করে কাঁদছে ওই শিশু। বারবার চুলে হাত দিচ্ছে।

ঘটনাস্থলে আসার পর সত্যিটা জানতে পেরে হতবাক পুলিশ। কর্মকর্তারা শিশুর বড় বোনকে বুঝিয়েছেন, এই সামান্য প্রয়োজনে যেন পুলিশকে না ডাকা হয়।
সাংবাদিকদের সামনে শিশুর বড় বোন বলেণ, ‘‌আমার ভাই বরাবর চুলের স্টাইল নিয়ে খুঁতখুঁতে।’‌ সেলুন মালিক বলেন, ‘‌ছেলেটির কথা বুঝতে না পারার ফলেই এই ভুলটা হয়েছে।’‌ নেটিজেনরা তো এই ঘটনা শোনার পর মজার মজার মন্তব্য করেছেন। একজন বলেছেন, ‘‌প্রত্যেকের নিজস্ব একটা চাহিদা আছে!‌’‌ আর একজন বলেছেন, ‘‌চুলের স্টাইল নিয়ে শিশুদের এই খুঁতখুঁতে স্বভাব দীর্ঘদিনের।’‌

  • সর্বশেষ