শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ১১:৪০ রাত
আপডেট : ১৫ মে, ২০২১, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাগজ প্রেসের ম্যানেজার সবুর খানের মা মারা গেছেন

শাহিদুল ইসলাম: [২] দেবিদ্বার আব্দুল্লাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি ও আওয়ার টাইম পত্রিকার  ম্যানেজার (প্রেস) সবুর খানের মাতা শামসুন্নাহার খানম ( ফুলমতি) শুক্রবার রাত ৯.২০ মিনিটে উপজেলার আব্দুল্লাহপুর খাঁ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

[৩]তিনি দীর্ঘ দিন ধরে বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন।

[৪] দৈনিক আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি ,  আওয়ার টাইম ও আমাদের সময়.কম পত্রিকার প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান মরহুমার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

[৫] কুমিল্লা -০৪ দেবিদ্বারের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল, সাবেক মন্ত্রী,সচিব ও সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা, দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সভাপতি, বিশিষ্ট সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার এবং আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

[৬] শনিবার বাদ জোহর খাঁ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিয়ে রুহের মাগফেরাত কামনা করার জন্য মরহুমার পুত্র সবুর খান সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। সম্পাদনা: সালেহ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়