শিরোনাম
◈ পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ফুটবল লি‌গে আরামবাগ‌কে হারা‌লো মোহামেডান ◈ গভীর সমুদ্রের সম্পদ দখলে নতুন কৌশলগত লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও চীন! ◈ মোদীর জন্য দু:স্বপ্ন! নিজেকেই কোণঠাসা করল ভারত, ১৫ বছরের অমীমাংসিত সমস্যা চীনের হাতে তুলে দিল বাংলাদেশ ◈ পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় ভারতীয় গণতন্ত্রের অবক্ষয়কে সামনে আনলো ◈ ব্রু‌নো ফার্নান্দেজ বর্ষসেরা ফুটবলার ◈ পুলিশ সপ্তাহ শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির বিদেশযাত্রায় বিমানবন্দর প্রটোকলে নতুন নিয়ম, ১৩ জনের বদলে থাকবেন মাত্র ৭ কর্মকর্তা ◈ দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: তারেক রহমান (ভিডিও) ◈ হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৯ শিশুর

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৮:০২ রাত
আপডেট : ১৪ মে, ২০২১, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় ১২ মুসল্লি নিহত

ডেস্ক নিউজ: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের ভেতরে শুক্রবার জুম্মার নামাজের সময় বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন মুসল্লি নিহত হয়েছেন। দেশটিতে তালেবান ও আফগান সরকারের যুদ্ধবিরতির মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। খবর এএফপির।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফ্রামুর্জ বলেছেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে যাদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।’

কাবুল প্রদেশের শাকার দারাহ জেলায় একটি মসজিদের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়।

তালেবান ও আফগান সরকারের মধ্য যুদ্ধবিরতি চলার সময় বেশ কয়েকটি জায়গায় বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এগুলোর মধ্যে মসজিদে বোমা হামলার ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।

দুই পক্ষই সম্মতি জানিয়েছিল যে ঈদ উপলক্ষে তিন দিন তারা যুদ্ধবিরতি পালন করবে। প্রায় দুই দশকের লড়াইতে এ ধরনের যুদ্ধবিরতি হয়েছে মাত্র চারবার।

গত ১ মে থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকা আড়াইশ বাহিনী প্রত্যাহার শুরু করার পর থেকেই দেশটিতে সহিংসতার ঘটনা আরও বেড়ে গেছে।

গত সপ্তাহে একটি গার্লস স্কুলের কাছে বোমা হামলার ঘটনায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই ছিলেন স্কুলের ছাত্রী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়