শিরোনাম
◈ কৌশল আর সংগঠনে ভর করে বিজেপির সাফল্য: আলোচনায় ৬ নেতা ◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্দেশনা মানলে যেটুকু ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি, তা হয়তো হতো না: আমির হোসেন আমু

সমীরণ রায়: [২] শুক্রবার এক ভিডিও বার্তায় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আরও বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে দেশবাসী স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করতে পারছে না। করোনা সংক্রমণ প্রতিরোধে আমাদের সর্বাত্মকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।

[৩] তিনি বলেন, এ (করোনা) সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সব নির্দেশনা দিয়ে আসছিলেন, তা সঠিকভাবে পালন করা করলে হয়তো এতো ক্ষতি হতো না।

[৪] তিনি আরও বলেন, মহান আল্লাহর দরবারে দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও করোনা মহামারি থেকে উত্তরণের জন্য কায়মনবাক্যে প্রার্থনা করি। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে দেশের মানুষ দ্রুত এই মহামারি ও বিপদ থেকে পরিত্রাণ পাবেন। করোনা প্রতিরোধে সবাইকে যথারীতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান আমু। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়