শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ি কিনতে সন্তান বিক্রি করে দিলেন মা-বাবা

ডেস্ক নিউজ: করোনাকালে সেলিব্রেটিরাও বিলাসিতা পরিহার করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আর সেখানে গাড়ি কেনার টাকা জোগাতে সন্তানকে অবলীলায় বিক্রি করে দিলেন মা বাবা!

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কনৌজে। এই ঘটনা জানার পর অবাক পুলিশ থেকে সাধারণ মানুষ। খবর আনন্দবাজার পত্রিকার।

বৃহস্পতিবার (১৩ মে) ওই শিশুটির নানা-নানী থানায় অভিযোগ করেন, তাদের মেয়ে-জামাই সদ্যোজাতকে বিক্রি করে দিয়েছে মাত্র দেড় লাখ রুপির বিনিময়ে। সেই রুপি দিয়ে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরিকল্পনা করেছেন তারা।

পুলিশের কাছে ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত অভিযোগ জমা পড়েছে। কার কাছে শিশুটিকে বিক্রি করার অভিযোগ করা হয়েছে হয়েছে, তাও জানতে পেরেছে পুলিশ। এখনও পর্যন্ত শিশুটি ‘ক্রেতা’-র কাছেই রয়েছে।

শুক্রবার (১৪ মে) শিশুটির মা বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ। দ্রুত তদন্তের কাজ করা হচ্ছে। যদি প্রমাণিত হয়, শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে, তাহলে উচিত শাস্তি হওয়ার পাশাপাশি, নিজের পরিবারের কাছেই ফিরিয়ে দেওয়া হবে শিশুটিকে। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়