শিরোনাম
◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন  

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৪:৫৯ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধ পথে ভারত থেকে আসা ৩ জনের করোনা শনাক্ত

ঝিনাইদহ প্রতিনিধি: [২] মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে আসা কোয়ারেন্টাইনে থাকা তিন বাংলাদেশি নাগরিকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

[৩] শুক্রবার (১৪ মে) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে এ ফলাফল পাঠানো হয়। শনাক্তদের মধ্যে দুইজনের বাড়ি নাটোর এবং একজনের বাড়ি বরিশাল জেলায়। তবে তাদের দেহে শনাক্ত করোনাভাইরাস ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট) কি-না তা পরীক্ষার জন্য শনিবার (১৫ মে) পুনরায় এই তিনজনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠানো হবে।

[৪] জেলার সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ভারত থেকে আসা তিনজনের দেহে শনাক্ত করোনাভাইরাসের ধরন জানার জন্য পুনরায় তাদের নমুনা ঢাকায় পাঠানো হবে। বর্তমানে শনাক্তকৃত এই তিনজনকে সদর হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে। ঢাকা থেকে ফলাফল আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৫] জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে আজাদ রেস্ট হাউজের ছাদ থেকে বেরিয়ে দুইজন পালানোর চেষ্টা করেন। সেসময় খবর পেয়ে পুলিশ সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী একটি ছাদ থেকে তাদের আটক করে। পরে করোনা আক্রান্তকে সদর হাসপাতালে ও অপরজনকে আজাদ রেস্ট হাউজেই রাখা হয়। বর্তমানে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

[৬] উল্লেখ্য, যশোরের বেনাপোল স্থালবন্দর দিয়ে আসা ১৬৭ জনকে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে ও এইড ফাউন্ডেশনের আবাসিক ভবনে এবং মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে ১০ মে তারিখে অবৈধভাবে ভারত থেকে ২৭ জন ও তাদের সহায়তাকারী এক দালালকে জেলা শহরের আজাদ রেস্ট হাউজে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়