শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৪:৪৮ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজ ঘরে থাকতে গিয়ে সন্তানের কিল ঘুষিতে আহত বৃদ্ধা মা, ছেলে আটক

রাজু চৌধুরী : [২] ঈদের আগে নিজ ঘরে ঢুকতে চাওয়ায় বৃদ্ধা মাকে কিল ঘুষি মেরে আহত করেছে এক পাষণ্ড সন্তান। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায়।

[৩] শুক্রবার (১৪ মে ) থানা থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাতে ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সন্তান আরিফ (২৭) কে আটক করেছে পুলিশ।

[৪] এই ব্যাপারে জানতে চাইলে, ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বৃদ্ধা বেনুরজাহান বেগম (৬০) তার ছেলে আরিফের সাথে থাকতেন। বিভিন্ন বিষয়ে তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এটা নিয়ে রাগ করে বের হয়ে যান নুর জাহান বেগম। কিন্তু রাতে যখন আবার বাসায় ফিরে আসেন তখন তাকে বাসায় ঢুকতে দেয় না সন্তান আরিফ। নুর জাহান বেগম যখন জোর করে বাসায় ঢুকতে চান তখন আরিফ তাকে কিল ঘুষি মেরে আহত করে।

[৫] পরে ওই বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে আরিফকে আটক করা হয়। বৃদ্ধা নুরজাহান বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান ওসি মহসীন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়