শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢামেকে হাসপাতাল সকালে সেমাই ও দুপুরে বিশেষ খাবার খেলেন রোগীরা

সুজন কৈরী : [২] ঈদ উল ফিতর উপলক্ষ্যে সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রোগীরা সেমাই দিয়ে নাস্তা করেন। দুপুরে দেওয়া হয়েছে বিশেষ খাবার।

[৩] ঢামেক হাসপাতালের দুটি ভবনে ৮২২জন সাধারণ ও নতুন ভবনের করোনা ইউনিটে ৩১৭ জন রোগী রয়েছেন।

[৪] হাসপাতাল সূত্র জানায়, ঈদ উপলক্ষে সকালে রোগীদের জন্য সেমাই দেওয়া হয়েছে। এছাড়া দুপুরে দেওয়া হয়েছে বিশেষ খাবার। সেগুলো হলো- পোলাও, মুরগির রোস্ট, মুরগির কারি, ডিমের কোরমা ও কমলা লেবু। রাতের বেলায় দেওয়া হবে আগের নিয়মেই রোগীদের খাবার।

[৫]ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিবারের মতো ঈদ উপলক্ষে এবারও রোগীদের জন্য বিশেষ খাবার দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্টাফরা রোস্টার অনুযায়ী ডিউটি করছেন। রোগীর সেবা ও চিকিৎসার বিষয়টি আগে ঢামেক কর্তৃপক্ষ প্রাধান্য দিয়ে থাকে। এরপর সবকিছু। সম্পাদনা : ভিক্টর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়