শিরোনাম
◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব ◈ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]৫-০ তে জয়ের পরই অধিনায়কত্ব স্মিথের হাতে তুলে দিবেন পেইন

স্পোর্টস ডেস্ক : [২]খুব দারুণ ভাবেই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছিলেন স্টিভেন স্মিথ। কিন্তু কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হয়ে অস্ট্রেলিয়ার নেতৃত্ব হারিয়েছিলেন স্মিথ। তখন টেস্টের অধিনায়ক করা হয় টিম পেইনকে। পেইন এখনও স্বপদে বহাল আছেন, তবে মনেপ্রাণে অধিনায়ক হিসেবে চাইছেন স্মিথকেই।

[৩]ক্রিকেটে ফেরা স্মিথ আবারও আগের দাপট দেখালেও তাকে আর অধিনায়কের দায়িত্ব দেয়নি অস্ট্রেলিয়া। তবে পেইনের চাওয়া তার পরে যেন দায়িত্বটা আবার স্মিথের কাঁধেই বর্তায়। একইসাথে অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন অজিদের বর্তমান টেস্ট অধিনায়ক।

[৪]পেইন বলেন, ‘অস্ট্রেলিয়ার পরের নেতা কে হবে, সেটা নিশ্চয় আমি বাছব না। তবে যতদিন স্টিভের সঙ্গে খেলেছি একথা নির্দ্বিধায় বলতে পারি ও নেতা হিসাবে দুর্দান্ত। টেকনিক্যালি দারুণ নিখুঁত।’

[৫]স্মিথকে সরানোর পর নেতৃত্ব নেওয়ার জন্য খুব একটা প্রস্তুত ছিলেন না পেইন। অভিজ্ঞতা ছিল কম, সাথে বয়সটাও। এখন যখন অধিনায়ক হিসেবে অনেক অভিজ্ঞতা ঝুলিতে ভরেছেন, তাহলে কেন চাইছেন নেতৃত্ব ছাড়তে?

[৬]পেইনের কাছে বিষয়টি যেন ব্যাখ্যাতীত, তাসমানিয়ার হয়ে অধিনায়কত্বের ক্যারিয়ারের শুরুর দিকে আমি অনেকটা স্মিথের মতই ছিলাম। খুব কম বয়সে ওকে বড়সড় একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। হয়ত ও পুরোপুরি এটার জন্য প্রস্তুতও ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে ও আরো পরিণত হয়ে উঠেছে। তারপর অবশ্য সাউথ আফ্রিকা কাণ্ড ঘটল। এখন ও সেই সব ঘটনা থেকে অনেক দূরে। তবে আমি চাইব ও-ই যেন আবার নেতৃত্বের দায়িত্ব পায়।

[৭]পেইন জানিয়েছেন, আগামী অ্যাশেজ পর্যন্ত তিনি অধিনায়কের ভূমিকায় থাকছেন। অ্যাশেজে ইংলিশদের হোয়াইটওয়াশ করে নতুন অধিনায়কের হাতে দায়িত্ব তুলে দিতে চান।

[৮]অজি টেস্ট অধিনায়ক বলেন, ‘যদি ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাই, তাহলে নেতৃত্ব ছাড়ার জন্য এরচেয়ে ভালো সময় আর আসবে না। সিরিজ দারুণ লোমহর্ষক হতে চলেছে। হয়ত ৩০০ তাড়া করে শেষদিনে আমি অপরাজিত ১০০ উইনিং স্ট্রোক নিয়েই সরে দাঁড়াতে চাই।’

[৯]উল্লেখ্য, এ বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার হবে পাঁচ ম্যাচের এই ঐতিহাসিক সিরিজ।- ক্রিকবাজ

  • সর্বশেষ