শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশের সব সরকারি হাসপাতাল খোলা

শাহীন খন্দকার: [২] করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির তিন দিনেও সরকারি হাসপাতালের জরুরি বিভাগ এবং আন্তঃবিভাগ খোলা রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ছুটিকালীন সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু রাখাসহ জরুরি বিভাগে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

[৩] মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ রোকন উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে গত ৬ মে এই নির্দেশনা দেওয়া হয়। পাশপাশি বঙ্গবন্ধু শেখমুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রোগীদের সুবিধার্থে ১৫ মে শনিবার বহির্বিভাগ, ফিভার ক্লিনিক ও কোভিড-১৯ শনাক্তকরণ পিসিআর ল্যাব খোলা থাকবে।

[৪]মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের চিঠিতে বলা হয়, ঈদের দিন বিশেষ টিম নিয়োজিত থাকবে, নির্ধারিত ছুটির দিন সরকারি হাসপাতালে জরুরি ও আন্তঃবিভাগ খোলা রাখা এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়