শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে চলমান সংক‌টের কার‌ণে বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে না পাকিস্তান ক্রিকেট দল? ◈ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় কাতারে স্থগিত ফুটবল ◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন ◈ সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা ◈ মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ১২:১২ রাত
আপডেট : ১৪ মে, ২০২১, ১২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের হাতের ছুরিতে মাংস বিক্রেতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট : গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন এনায়েতপুর এলাকায় নিজের হাতের ছুরি বুকে বিদ্ধ হয়ে আছিম উদ্দিন (৪৫) নামে এক মাংস বিক্রেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) মাংস কাটার সময় এ ঘটনাটি ঘটে।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, এনায়েতপুর এলাকায় বাসা ভাড়া থেকে অটোরিকশা চালাতেন আছিম উদ্দিন। পাশাপাশি তিনি বিশেষ দিনে গরু জবাই করে মাংস বিক্রি করতেন। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার গরু জবাই করে টোলের ওপর বসে মাংস কাটছিলেন আছিম উদ্দিন। একপর্যায়ে টোলটি ফসকে নিচে থেকে সরে গেলে তিনি পড়ে যায়। এসময় নিজের হাতে থাকা ছুরি তার বুকের বিদ্ধ হয়ে গুরুতর জখম হয় তিনি। পরে আছিম উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সূত্র- সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়