শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ১০:৩৪ রাত
আপডেট : ১৩ মে, ২০২১, ১০:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপ ঈদ উদযাপন করেছে ঘরে বসে, বাংলাদেশ দূতাবাসের ঈদের শুভেচ্চা

মো: এমরান হোসেন তালুকদার:  বৈশ্বিক করোনা মহামারির জন্য পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে করোনার বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছে মালদ্বীপের স্বাস্থ্য সংস্থা (এইচ.পি.এ) । বর্তমানে মালদ্বীপে বিকাল ৪.০০ টা থেকে ভোর ৪.০০ পর্যন্ত লকডাউন ছলছে, এবং আগামী এক সাপ্তাহ জন্য সকল ধরনে খাবারের হোটেল বন্ধ রাখার ঘোষনা করছে (এইচ.পি.আই)।

ফলে এবারো মালদ্বীভিয়ানরা ঈদ উদযাপন করেছে ঘরে বসে। করোনার সংক্রমণ প্রতিরোধে ঈদে প্রত্যেকেই নিজ নিজ বাসায় অবস্থান করছেন । সোশ্যাল মিডিয়া মাধ্যমে অথবা অনলাইনের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে এবং বেশিরভাগ মানুষ ঈদের সেলামি দেওয়ার ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং ব্যবহারের করছে।

এছাড়া ও মালদ্বীপে অবস্থিত বাংলাদেশী হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান, মালদ্বীপে অবস্থিত সকল বাংলাদেশী প্রবাসীদের, দূতাবাসের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্চা জানান, এবং দেশটিতে করোনার বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন। যাহা দেশের সুনাম রক্ষার সাথে সাথে প্রবাসীরা নিরাপদে থাকে।

  • সর্বশেষ