শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৪:১৬ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদ একদিন পিছিয়ে যাওয়ায় বাড়তি লাভের সুযোগ পেয়ে খুশি বিক্রেতারা

শাহীন খন্দকার : [২] শেষ মুহূর্তে জমে উঠেছে ফুটপাতের ঈদ বাজার। প্রতি বছরের মতো এবারও ঈদের আগে জমে উঠেছে রাজধানীর ফুটপাতের ঈদ বাজার। তবে এ বছর বাজার জমজমাট হওয়া শুরু হয়েছে বেশ দেরিতে। করোনার কারণে কেউ বেতন-বোনাস পেয়েছেন দেরিতে অথবা ধার করে করছেন কেনাকাটা।

[৩] বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, মোহম্মদপুর কৃষি মার্কেট, নূরজাহান রোড, রিংরোড, ফার্মগেট, বসুন্ধরা এলাকার ফুটপাতের ঈদ বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। প্রতি বছর ঈদের তিন থেকে চার দিন আগে থেকেই ফুটপাতের দোকানগুলো জমজমাট হয়ে ওঠে। তবে এ বছর লকডাউনের কারণে বেচাকেনা শুরু হতে বেশ দেরি হয়ে গেছে।

[৪] কৃষি মার্কেটের সামনের ফুটপাত ব্যবসায়ি আক্কাস আলী বলেন, করোনা ও লকডাউন থাকায় সারাবছর খুব একটা বেচাকেনা হয়নি। ঈদের সময় একটু বেশি বিক্রি হলে কিছুটা লাভের মুখ দেখতে পেতাম। কিন্তু, লকডাউনের কারণে প্রথম দিকে বেচাকেনা তেমন হয়নি। বেচাকেনা করা যাবে কি না এই শঙ্কায় খুব একটা মালামাল উঠাইনি। তাই ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব ধরনের পণ্য সরবরাহ করতে পারছি না।

[৫] ফুটপাতের বাজারে ঈদের কেনাকাটা করতে আসা খোদেজা আক্তার জানান, গত এক মাস ধরে তার স্বামীর কোনো কাজ নেই। ঋণ করে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে এসেছি, ঈদে সবাই নতুন কাপড় পড়বে আমার বাচ্চারা কি শুধুই চেয়ে থাকবে? তাই ঋণ করেই কেনাকাটা করতে এসেছি। সেই টাকা দিয়ে স্বামীর জন্য শার্ট কিনছি।’ তবে নিজের জন্য কিছু কেনেননি বলেও জানান তিনি।

[৬] অনেকদিন পর দোকানে ভিড় দেখে খুশি বিক্রেতারাও। ফার্মগেট ও বসুন্ধরার সামনেও ক্রেতাদের ভিড় বেশি থাকলেও কারওয়ান বাজারে ভিড় কিছুটা কম ছিল। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ