শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০১:০৫ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের আমির ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলবেন

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তানের কোনো ক্রিকেটারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ নেই। তবে আইপিএলের প্রথম মৌসুমে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার খেলেছিলেন। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণে পরের আসরগুলোতে বঞ্চিতই ছিলেন পাক ক্রিকেটাররা। বাবর-আমিরদের মতো বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলার মতো ক্রিকেটার পাকিস্তান দলে থাকলেও তাদের আইপিএল খেলার সুযোগ নেই।

[৩] এবার পাকিস্তান ছেড়ে অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়ে হলেও আইপিএল খেলার দিকে মনোযোগ মোহাম্মদ আমিরের। ভবিষ্যতে ইংল্যান্ডের নাগরিকত্ব নিতে পারেন অভিজ্ঞ এই পেসার। এ বিষয়ে সরাসরি না বললেও কিছুটা ইঙ্গিত দিয়েছেন তিনি। ইংল্যান্ডের নাগরিকত্ব পেলে আইপিএল খেলতে বাধা থাকবে না আমিরের।

[৪] বর্তমানে ছুটিতে ইংল্যান্ডে সময় কাটাচ্ছেন আমির। এবারের ইংলিশ কাউন্টিতে কেন্টের হয়ে খেলার কথা রয়েছে তার। গুঞ্জন উঠেছে ভবিষ্যতে হয়তো ইংল্যান্ডের নাগরিকত্ব নেবেন বাঁহাতি এই পেসার। ছেলেমেয়েদেরও বড় করতে চান ইংল্যান্ডে।

[৫] ইংল্যান্ডের নাগরিকত্ব পেলে তার জন্য আইপিএলের দরজা খুলে যাবে। এর আগে ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন তিনি।

[৬] এ প্রসঙ্গে আমির বলেন, এই মুহূর্তে ইংল্যান্ডে আছি অনির্দিষ্টকালের ছুটিতে। ক্রিকেটকে এখনো উপভোগ করি। আগামী আরও ৬-৭ বছর খেলার পরিকল্পনা করছি। আমার ছেলেমেয়েরা ইংল্যান্ডে বড় হবে এবং সেখানে তাদের পড়াশোনা করবে। কখনো ব্রিটিশ নাগরিকত্ব পেলে তখন ভাবব ভবিষ্যতে কীভাবে কী করবো। ক্রিকইনফো/ সময়টিভি

  • সর্বশেষ