শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০১:০২ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিয়াম সাধনার শিক্ষা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে: জি এম কাদের

শাহীন খন্দকার: [২] পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের আরও বলেছেন, এই আনন্দঘন ঈদ বিশ^ মুসলিম উম্মাহ-এর সংহতি, স¤প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। সবার জীবনে ঈদের এই আনন্দঘন মূহুর্ত অ¤øান হোক।

[৩] পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক বানীতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

[৪] বিরোধীদলীয় উপনেতা আরও বলেন, ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।

[৫] ঈদ উপলক্ষে দেয়া বানীতে জি এম কাদের আহবান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।

[৬] গণমাধ্যমে দেয়া এক বাণীতে এই সংসদীয় বিরোধী দলীয় উপনেতা বলেন, প্রিয় দেশবাসী, বিশ^ব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই রহমত, বরকত, ও নাজাতের মাহে রমজান সমাপ্ত করেছি আমরা। মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে এই ভয়াল মহামারি থেকে হেফাজত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়