শিরোনাম
◈ ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত ◈ বিদেশিদের দুঃসংবাদ দিল জাপান ◈ ' জলবায়ু পরিবর্তনের প্রভাবে জিডিপির ১-২% হারাচ্ছে বাংলাদেশ' ◈ আগামী সপ্তাহে নতুন টার্মিনাল চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট ◈ মাদ্রাসাছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ◈ রংপুরে অ্যানথ্রাক্স শনাক্ত ৩ জনের শরীরে, অসুস্থ গরুর মাংস খেয়ে আক্রান্ত ১১ ◈ ইরান ইস্যুতে শি জিনপিংকে ট্রাম্পের কঠোর বার্তা ◈ শ্রমশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের আলোচনা ◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও)

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ১১:৫৬ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের দিনটি হোটেলে কোয়ারেন্টাইনে কাটবে সাকিব ও মোস্তাফিজের

স্পোর্টস ডেস্ক : [২] আইপিএল স্থগিতের পর ভারত থেকে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এবারের ঈদটা তাদের কাটবে কোয়ারেন্টাইনে থেকেই।

[৩] আইপিএল স্থগিত হওয়ায় ৬ মে বিশেষ বিমানে দেশে ফেরেন সাকিব ও মোস্তাফিজ। ভারত থেকে ফেরার পরই নিয়ম মেনে ১৪ দিনের কোয়ারেন্টানে যেতে হয় তাদের। ফলে এবার পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবেন না তারা।

[৪] সাকিব এখন কোয়ারেন্টাইন করছেন গুলশানের ফোর পয়েন্টস শেরাটন হোটেলে। আর সস্ত্রীক আইপিএল খেলতে যাওয়া মোস্তাফিজ আছেন হোটেল সোনারগাঁওয়ে। হিসাব মতে, মাত্র এক সপ্তাহ কোয়ারেন্টাইন শেষ হয়েছে তাদের।

[৫] মোস্তাফিজ অবশ্য স্ত্রীকে পাশে পেয়েছেন। মা-বাবা সঙ্গে না থাকার দুঃখটা কিছুটা হলেও ঘুচবে। কিন্তু সাকিবকে একাই কাটাতে হবে ঈদ। ছেলে এইজাহ’র সঙ্গে প্রথম ঈদ কারা হবে না তার।

[৬] ভারত ও দক্ষিণ আফ্রিকা ফেরত যাত্রীদের জন্য কঠোর আইন প্রণয়ন করেছে সরকার। সাকিব-মোস্তাফিজকে কোয়ারেন্টাইনে থাকতে হবে ১৮ মে পর্যন্ত। সেখান থেকে তারা জাতীয় দলের শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের অনুশীলনে যোগ দেবেন।

[৭] পরিবারের সঙ্গে ঈদ করতে পারবেন না বলে মন খারাপ মোস্তাফিজের। তিনি বলেছেন, ‘মন তো খারাপ হবেই। কষ্টও লাগবে। নামাজ পড়ি, টিভি দেখি আর হালকা ব্যায়াম করি। আর কী করব? এভাবে থাকা অনেক কঠিন। - দেশরূপান্তর

  • সর্বশেষ