শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০২:১০ রাত
আপডেট : ১৩ মে, ২০২১, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদযাত্রায় বাড়ি ফেরা হলো না আরফিনের

নিউজ ডেস্ক: বুধবার (১২ মে) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার এলাকার মমতাজ ফিলিং স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে ভাইয়ের সঙ্গে গ্রামের বাড়ি যাচ্ছিলেন মিরা আফরিন (৩৫) নামের এক শিক্ষিকা। পথে ময়লাবাহী ট্রাকের চাপায় মৃত্যু হয় তার। আহত হন ভাই ডা. নিশাত আলমগীর। বাংলানিউজ

নিহত মিরা আরফিন কুষ্টিয়া জেলার খুকশা থানার মালিশিয়া গ্রামের ইজ্জত আলীর মেয়ে। মিরা আফরিন রাজধানীর মিরপুর এলাকায় থেকে স্থানীয় কম্বাইন্ড স্কুলে শিক্ষকতা করতেন।

পুলিশ জানায়, বিকেলে বোন মিরা আফরিনকে নিয়ে মোটরসাইকেলে করে ঈদ উদযাপনের জন্য রাজধানী ঢাকা থেকে গ্রামের বাড়ি কুষ্টিয়ায় যাচ্ছিলেন ছোট ভাই ডা. নিশাত আলমগীর। তারা ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার ব্রিজ পার হয়ে মমতাজ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে সিটি করপোরেশনের ময়লার একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা মিরা আফরিন রাস্তায় পড়ে গেলে অন্য একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খাঁন বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

  • সর্বশেষ