শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল ◈ এখন কোন পথে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ? ◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন

প্রকাশিত : ১২ মে, ২০২১, ১১:২৪ রাত
আপডেট : ১২ মে, ২০২১, ১১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: দেশের জন্যে ভারতীয় বংশোদ্ভূত ডাক্তারদের অসামান্য দরদ!

শওগাত আলী সাগর:  আমেরিকায় প্রতি চার জন চিকিৎসকের একজন ভারতীয় বংশোদ্ভূত।কানাডায় কতোজন? সঠিকভাবে জানা সম্ভব হয়নি। তবে ভারতে কোভিড পরিস্থিতির অবনতির পর সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে টুইটারে তাদের সরব উপস্থিতি চোখে পরছে। কানাডার মেইনস্ট্রিম মিডিয়ায় প্রায় প্রতিদিনই যাদের বিশেষজ্ঞ বক্তব্য প্রকাশিত/প্রচারিত হয়- তাদের অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের পরিস্থিতি নিয়ে উচ্চকণ্ঠ থাকতে দেখা যাচ্ছে।

এই চিকিৎসকরা কি করছেন? ভারতকে সহায়তার জন্য, আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের জন্য গ্লোবাল এলায়েন্স গড়ে তুলেছেন। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বিশেষজ্ঞ সব চিকিৎসকরা যোগ দিয়েছেন এই এলায়েন্সে। ভারতের চিকিৎসকরাও তাদের সঙ্গে পরামর্শ করছেন, চিকিৎসা বিষয়ে তাদের মতামত নিচ্ছেন। ’কানাডা- আমেরিকা ডাক্তাররা আমাদের চেয়ে বেশি জানেন নাকি’- এই ধরনের মনোভাব একজন ভারতীয় চিকিৎসকও দেখিয়েছেন বলে চোখে পরেনি।

বিদেশে কর্মরত এইসব বিশেষজ্ঞ চিকিৎসকরা ওয়েবিনার করে জনসাধারনকে সচেতন করার চেষ্টা করছেন। তার বাইরে নিজেরা চিকিৎসা সামগ্রী, অর্থও অন্যান্য সহযোগিতা সামগ্রী সংগ্রহের চেষ্টা করছেন। সবচেয়ে বড় যে কাজটি তারা করছেন, যে যে দেশে আছেন, সেখানে ভারতের জনগনের পাশে দাড়ানোর জন্য সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে দেনদরবার করছেন।

ভিন্ন ভিন্ন দেশে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান থাকলে দেশের দুঃসময়ে দেশের মানুষের পাশে দাড়ানো যায়- বিদেশে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকরা ভালোই দেখাচ্ছেন সেটি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়