শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৮:০৪ রাত
আপডেট : ১২ মে, ২০২১, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

সুজন কৈরী : [২] টেকনাফের মহেশখালী পাড়া মেরিন ড্রাইভ সমুদ্র এলাকায় বুধবার ভোরে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ ৪ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন।

[৩] কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার টেকনাফ লে. কমান্ডার এম মিরাজুল হাসানের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। অভিযানকালে মহেশখালি ঘাঁটে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌকাটিকে জব্দ করা হয়। পরে নৌকা তল্লাশি করে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়। তারা হলেন- হারুন (৩২), নূর কবির (২৮), শাহজালাল (১৮) ও আবু সুফিয়ান (২৮)। তারা সকলেই টেকনাফের বাসিন্দা।

[৪] আটক ইয়াবা পাচারকারী, জব্দ ইয়াবা ট্যাবলেট ও পাচারকাজে ব্যবহৃত নৌকাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়