শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১২ মে, ২০২১, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঈদ পালনে ক্রিকেটারদের কড়া নির্দেশনা নিয়েছে বিসিবি

রাহুর রাজ :[২] ঈদের ছুটিতে জাতীয় দলের ক্রিকেটারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যতটা সম্ভব ঘর থেকে বের না হতে বলা হয়েছে। করোনার সংক্রমণ থেকে বাঁচতে এধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে।

[৩] পবিত্র ঈদ উল ফিতরের সপ্তাহখানেক পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ওয়ানডে খেলতে ১৬ মে দ্বীপরাষ্ট্রের দলটি বাংলাদেশে আসছে। ঐচ্ছিক অনুশীলন শেষে ১০ এপ্রিল থেকে ক্রিকেটাররা ছুটিতে গিয়েছেন। অধিকাংশ ক্রিকেটারই থাকবেন ঢাকায়। কয়েকজন যাবে দেশের বাড়িতে।

[৪] বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের, জনসমাগম এড়িয়ে যাওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। ক্রিকেটারদের মুঠোফোনে এরই মধ্যে বার্তা পৌঁছে দিয়েছেন বিসিবির মেডিক্যাল বিভাগ।

[৫] বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, করোনাা পরীক্ষার পর ১৮ মে থেকে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন ক্রিকেটাররা। সেদিন থেকে পুরো দল একসঙ্গে অনুশীলন করতে পারবেন। সরকারের সবুজ সংকেত পেলে মাঠে ফিরতে পারবেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তারা বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে আছেন। ২০ মে তাদের কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা। বিসিবি তাদের কোয়ারেন্টাইন কমানোর আবেদন করেছে।

[৬] ঈদের পর ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। ওই দল নিয়ে অনুশীলন শুরু হবে। ২৩, ২৫ ও ২৮ মে দিবারাত্রির তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়