শিরোনাম
◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু করতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও) ◈ ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস ফের চালু

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ১২ মে, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনোফার্মের টিকা পাবেন মেডিকেল শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সাপ্তাহিক বুলেটিনে আরো বলেন, চীন থেকে উপহার হিসেবে যে ৫ লাখ ডোজ টিকা এসেছে, সেটি আমরা একটি বিশেষ গ্রুপের মানুষকে দিতে চাই। তিনি বলেন, যারা মেডিক্যাল ও নার্সিং শিক্ষার্থী এবং মেডিক্যাল টেকনোলজিস্ট তাদেরকেই দেওয়া হবে। এই সংখ্যাটি কিন্তু অনেক বেশি নয়। একই দিনে তাদেরকে টিকা না দিয়ে কয়েক দফায় দেয়া হবে।

[৪] ডা. নাজমুল ইসলাম বলেন, চীন থেকে বাণিজ্যিকভাবে যে টিকা সরবরাহ করার কথা রয়েছে, সেটি নিয়েও আলাপ-আলোচনা চলছে। আমরা মনে করি, বন্ধু প্রতিম চীনের কাছ থেকে দ্রুত সাড়া পাবো। চীন আমাদের খুব দ্রুত আরও টিকা দিবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

[৫] ডা. নাজমুল বলেন, চীনের উৎপাদিত সিনোফার্মা ভ্যাকসিন পেলে খুব দ্রুতই স্থগিত থাকা প্রথম ডোজের ভ্যাকসিন কার্যক্রম চালু করা সম্ভব হবে। এই প্রক্রিয়া ঈদের পর শুরু হবে। কাজেই আমরা হাতে যথেষ্ট সময় পাবো। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়