শিরোনাম
◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম ◈ ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ: ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো ষাঁড়কে কোরবানি’ দেবে বাংলাদেশ ◈ সিলিকন ভ্যালিতে ব্যাপক ছাঁটাই: ভারতীয় টেক কর্মীদের ‘৬০ দিনে চাকরি না পেলে আমেরিকা ছাড়ার’ চাপ

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ১২ মে, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বকেয়া বেতন ভাতা ও ঈদ বোনাসের দাবিতে, গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আতিকুর রহমান : [২] বুধবার দুপুর দুইটা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।

[৩] আন্দোলনরত শ্রমিকরা জানায়, মহানগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সামনে লক্ষীপুরা এলাকাস্থিত স্টাইল ক্র্যাফ্টের পোশাক কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে তাদের পাওনা এপ্রিল মাসের বেতন ভাতা ও ঈদবোনাস পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়েও তা পরিশোধ করেনি।

[৪] একপর্যায়ে শ্রমিক অসন্তোষের মুখে তাদের পাওনাদি পরিশোধের তারিখ মঙ্গলবার নির্ধারণ করা হয়। কিন্তু এদিন আংশিক শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়। বেতন বোনাস না পেয়ে অন্য শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিক অসন্তোষের মুখে নানা অজুহাত দেখিয়ে গোপনে কারখানা ত্যাগ করে কর্মকর্তা ও মালিক পক্ষের লোকজন।

[৫] গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর সমীর চন্দ্র সূত্রধর ও স্থানীয়রা জানান, সকাল হতে শ্রমিকরা কারখানায় এসে অবস্থান করে পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একারণে সড়কের উভয়দিকে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।

[৬] পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ চেষ্টা করছে। এ কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়