শিরোনাম
◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন ◈ অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৫:১৭ বিকাল
আপডেট : ১২ মে, ২০২১, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার কারণে ঈদ জামাত হচ্ছে না সিলেটের ৫২০ ঈদগাহে

ডেস্ক নিউজ: বিশ্বের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। গত বছরের ন্যায় সেই আনন্দে বাধা হয়ে দাড়িয়েছে মহামারি করোনা ভাইরাস। করোনাপূর্ব সময়ে সিলেটে ঈদের প্রধান জামাত হত শাহী ঈদগাহ ময়দানে। কিন্তু এবার শাহী ঈদগাহমুখী জনস্রোত থাকছে না। এবারো মুসল্লিবিহীন থাকছে সিলেটের ৫ শতাধিক ঈদগাহ।

পুলিশ প্রশাসন থেকে এই নিষেধাজ্ঞা আরোপে সিলেটের কোনো ঈদগাহে বা খোলা জায়গায় ঈদের জামাত হচ্ছে না। আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে মসজিদে নামাজ আদায়ের জন্য নির্দেশনা পুলিশের। স্বাস্থ্যবিধি মানতে গিয়ে প্রয়োজনে এক মসজিদে একাধিক ঈদ জামাত করা যেতে পারে বলেও জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান।

এসময় তিনি আরও বলেন, এবার পবিত্র ঈদুল ফিতরে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে মসজিদে ঈদ জামাত আদায়ের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন এই বিষয়টি তদারকি করবে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বাংলানিউজকে বলেন, পবিত্র ঈদুল ফিতরে কোনো উন্মুক্ত স্থানে জামাত হবে না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদ জামাত আদায় করতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনাপূর্ব সময়ে সিলেটে ১ হাজার ১৮৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হত। এরমধ্যে জেলা ও মহানগর এলাকায় ৫২০টি ঈদগাহে এবার ঈদ জামাত হচ্ছে না। এরমধ্যে নগর এলাকায় ৮৩টি এবং জেলায় ৪৩৭টি ঈদগাহে এবার ঈদ জামাত হচ্ছে না। সূত্র: বাংলা নিউজ

  • সর্বশেষ