শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৪:০৩ দুপুর
আপডেট : ১২ মে, ২০২১, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় সিএমপির সাত শহীদ পুলিশ সদস্যের স্মরণে "ফ্রী ঈদ মার্কেট"

রাজু চৌধুরী : [২] পবিত্র ঈদে নিম্ন আয়ের মানুষের জন্য ব্যতিক্রমী এক মার্কেট চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এই কার্যক্রমের ধারাবাহিকতায় চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশ এবং লায়ন্স ক্লাব অব চিটাগং সিটি যৌথ উদ্যোগে 'ফ্রী ঈদ মার্কেট' নামে এই আয়োজন করা হয়।

[৩] বুধবার সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সংলগ্ন সড়কে অস্থায়ীভাবে স্থাপিত এই মার্কেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (পশ্চিম) মোঃ আব্দুল ওয়ারীশ।

[৪] এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ কমিশনার পলাশ কান্তি নাথ, সহকারি কমিশনার শ্রীমা চাকমা, ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন,লায়ন শামচুউদ্দিন সিদ্দীকি ২য় ভাইস জেলা গভর্নর, লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটির সভাপতি লায়ন রাজেশ চৌধুরী, লায়ন গাজী মোঃ শহীদুল্লাহ্ (জোন চেয়ারম্যানসন),লায়ন কামরুল ইসলাম পারভেজ, প্রমুখ।

[৫] প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল ওয়ারীশ বলেন, ' আমরা ঈদের আনন্দ বিলাতে চাই, ভাগাভাগি করে নিতে চাই সবার সাথে। আর্থিক অসঙ্গতি যাতে এই আনন্দে ভাটা না ফেলে তাই আমাদের এই উদ্যোগ। সমাজের সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে এলেই ঈদের আসল তাৎপর্য অর্থবহ হবে বলেন তিনি।

[৬] ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, এই মার্কেটে বাজার করতে কোন টাকা লাগেনা। তাই ব্যতিক্রমী এই মার্কেটের নাম দেওয়া হয়েছে 'ফ্রি ঈদ মার্কেট'।
ফ্রি ঈদ বাজারে মোট ৭ টি কর্নার খোলা হয়েছে। করোনায় চট্টগ্রামে শহীদ হওয়া ৭ পুলিশ সদস্যের স্মৃতি স্মরণ করে কর্নারগুলোর নাম তাঁদের নামে নামকরণ করা হয়েছে।

[৭] প্রতিটি কর্নারেই পৃথক পৃথকভাবে শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি, বাচ্চাদের পোশাক, টি শার্ট, টুপি, সেমাই, নুডুলস প্রভৃতি সাজানো হয়েছে। ক্রেতারা নিজেদের ইচ্ছেমতো বাছাই করে ক্রয় করে নিয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি তে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি জনসাধারন মেনে চলতে এবং সচেতনতা বৃদ্ধিতে সিএমপি কমিশনার স্যারের নির্দেশে পুলিশ যেমন সচেষ্ট তেমনি দুস্থ অসহায় মানুষদের পাশে সবসময়ই দাঁড়িয়েছে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বললেন ওসি মোহাম্মদ মহসীন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়