শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০২:৪৪ দুপুর
আপডেট : ১২ মে, ২০২১, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহারাষ্ট্রে ২ হাজারের বেশি করোনা রোগী ভুগছেন ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণে, এ সংক্রমণে মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ

সুমাইয়া ঐশী: [২] শুরু থেকেই ভারতে করোনার প্রধান পিক পয়েন্ট ছিলো মহারাষ্ট্র। এবার বø্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস সংক্রমণেও দেশটির আতঙ্কের কেন্দ্রবিন্দু এই রাজ্য। মহারাষ্ট্রে করোনা রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই ছত্রাকের ভয়াবহতা আরও বাড়ছে বলে জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। আনন্দবাজার, এনডিটিভি

[৩] স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ছত্রাকে সংক্রমিতদের মৃত্যুর হার এখন ৫০ শতাংশের কাছাকাছি। এজন্য, তাদের প্রত্যেককে একাধিক চিকিৎসকের তত্ত¡াবধানে রাখতে হচ্ছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে এসব রোগীদের চিকিৎসা দেওয়া হবে। তাদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে ছত্রাক প্রতিরোধী ওষুধ অ্যাম্ফোটেরিসিন বি। এখন রোগীর সংখ্যা বাড়ায় এই ওষুধের চাহিদা বেড়েছে। তাই এর দাম কমানোর কথা ভাবছে রাজ্যটি। ইন্ডিয়া টুডে

[৪] এসব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে জানিয়ে রাজেশ জানান, রাজ্য সরকারের পরিচালিত মহাত্মা ফুলে জন আরোগ্য যোজনা স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় এক হাজার হাসপাতালে এই ছত্রাকে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে বিনামূল্যে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়