শিরোনাম
◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা ◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল ◈ ইরানের হুংকার: আমেরিকাকে সাহায্যকারী পশ্চিম এশিয়ার দেশগুলির তৈলভান্ডার গুঁড়িয়ে দেওয়া হবে!  ◈ পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক বসাল সরকার ◈ ইরান যুদ্ধে অংশ নিতে ‘উভচর’ যুদ্ধজাহাজ নিয়ে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন সেনা ◈ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা, নতুন নাম ঘিরে আলোচনা ◈ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের ◈ নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না : প্রধানমন্ত্রী ◈ গাছের ভেতর 'গায়েবি মসজিদ', সর্বোচ্চ চারজন নামাজ পড়তে পারেন যেখানে(ভিডিও) ◈ ইরানের খার্গ দ্বীপ কেন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ?

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৯:৪০ সকাল
আপডেট : ১২ মে, ২০২১, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশের তৈরি ব্যাট ক্রিকেট আইনের পরিপন্থী: মেরিলেবোন ক্রিকেট ক্লাব

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেট ব্যাট তৈরিতে পরিচিত নাম উইলো গাছ। এই গাছের কাঠ দিয়েই বিশ্বের বেশিরভাগ ব্যাট তৈরি হয়। তবে উইলো কাঠ ছেড়ে এবার বাঁশের তৈরি ব্যাটে সম্ভাবনা দেখা শুরু করেছেন বিশেষজ্ঞরা। ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক বেন টিঙ্কলার ডেভিস ও ড. দারশিল শাহ উদ্ভাবন করেছেন বাঁশের তৈরি ব্যাট। তাদের দাবি, ল্যামিনেটেড বাঁশের এ ব্যাট কাঠের ব্যাটের তুলনায় শুধু সহজলভ্যই না, ২২ শতাংশ বেশি মজবুত ।

[৩] তবে এই ব্যাট দিয়ে খেলা হবে কিনা তা নির্ভর করছিল ক্রিকেটের আইন প্রণেতা মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওপর। অবশেষে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থাটি ।

[৪] তারা এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেট ব্যাট তৈরিতে উইলোর পরিবর্তে বাঁশের ব্যবহার ক্রিকেটের আইন পরিপন্থী। যদি এটি করতে হয় তবে আইন বদলে দিতে হবে। এমসিসি জানায়, ‘বর্তমান আইনের ৫.৩.২ ধারা অনুযায়ী ক্রিকেট ব্যাটের ব্লেড অবশ্যই কাঠের তৈরি হতে হবে। যদি কাঠের পরিবর্তে বাঁশের ব্যবহার করা হয় তবে আইনে পরিবর্তন আনতে হবে।

[৪] বাঁশকে কাঠ হিসেবে ধরে নেওয়াটাও আইন পরিপন্থী হবে বলে মত এমসিসির। গেল কদিন আগেই বাঁশের তৈরি ক্রিকেট ব্যাট উদ্ভাবন করে আলোচনায় এসেছেন ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের দাবি, ল্যামিনেটেড বাঁশের এই ব্যাট বর্তমানে চালু উইলো কাঠের তৈরি ব্যাট থেকে বেশি মজবুত, দামে সস্তা এবং পরিবেশবান্ধব। বাঁশের ছোট ছোট স্ট্রিপস একত্র করে কাঠের ব্যাটের মতোই আকৃতি দেওয়া হয় এই ব্যাটের। এ ব্যাট ব্যবহার করলে ব্যাটসম্যানরা আরও সুবিধা পাবেন বলে দাবি উদ্ভাবকদের। - সময়টিভি/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়