শিরোনাম
◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন  

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৭:৩২ সকাল
আপডেট : ১২ মে, ২০২১, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবার পয়েন্ট হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন ম্লান বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক: [২] দুর্ভাগ্য আর কাকে বলে? বার্সেলোনার খেলা দেখে এই প্রশ্নই মনে ভেতর উকি মারে। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও লেভেন্তের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। ফলে দলটির লা লিগা জয়ের স্বপ্ন ম্লান হয়ে গেলো। মঙ্গলবার (১১ মে) রাতে লেভেন্তের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ৩-৩ ড্র হয়।

[৩] ম্যাচের ২৫ মিনিটে লিওনেল মেসি এগিয়ে দিয়েছিলেন কাতালানদের। ৩৪ মিনিটে পেদ্রি ব্যবধান দ্বিগুণ করেন। তবে বিরতির পর ম্যাচের ৫৭ ও ৫৯ মিনিটে যথাক্রমে গনসালো মেলেরো ও হোসে লুইস মোরালেসের গোলে লেভান্তে ম্যাচে সমতা টানে। ৬৪ মিনিটে উসমান দেম্বেলে ফের এগিয়ে দেন বার্সাকে। কিন্তু ৮৩ মিনিটে সার্জিও লিওন লেভেন্তের পক্ষে ৩-৩ করেন।

[৪] এই ড্রয়ের ফলে ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বার্সা। ৭৭ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ শীর্ষে ও ৭৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তৃতীয় স্থানে। তবে বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা।

[৫] আতলেতিকো নিজেদের বাকি তিন ম্যাচের সবগুলো জিতলে চ্যাম্পিয়ন হয়ে যাবে। তারা হোঁচট খেলেই কেবল সুযোগ থাকবে রিয়াল বা বার্সার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়