শিরোনাম
◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০২:০৫ রাত
আপডেট : ১২ মে, ২০২১, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় পবিত্র কোরান শেখাতে ‘শরিয়া ক্লাউন’ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : ইন্দোনেশিয়ার এক এতিমখানার শিশুরা এখন আর মন খারাপ করে বসে থাকে না বা হেলাফেলায় বেশি সময় নষ্ট করে না৷ কারণ, সং সেজে পবিত্র কোরান পড়াতে পড়াতে জীবনকে অন্য এক দৃষ্টিতে দেখাতে শেখাচ্ছেন এক শিক্ষক৷

ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের তানগেরান শহরের এক এতিমখানায় ইসলাম ধর্ম পড়ান ইয়াহিয়া এডওয়ার্ড হেন্দ্রাওয়ান৷ শিশুদের পড়াশোনায় আগ্রহী করতে, বিশেষ করে পবিত্র কোরান পাঠে উদ্বুদ্ধ করতে নিজেকে সাজিয়ে নেন পুরোদস্তুর ভাঁড়ের সাজে৷ নিজেকে শুধু শিক্ষক বলেন না ইয়াহিয়া, বরং ‘শরিয়া ক্লাউন’ বলতেই সাচ্ছন্দ্য বোধ করেন৷

স্থানীয়দের অনেকে তো বটেই, এমনকি নিজের বাবাও একটা সময় পর্যন্ত এভাবে সং সেজে পবিত্র কোরান পড়ানোকে মানতে পারেননি৷ ইয়াহিয়াকে প্রায়ই বলতেন, ‘‘তুমি আমার পরিবারের জন্য লজ্জা৷’’ এতিমখানা কর্তৃপক্ষের উৎসাহে তারপরও বাবা-মা-হারা শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে গেছেন ৩৮ বছর বয়সি শিক্ষক৷ দিন বদলেছে৷ এখন আর অত সমালোচনা শুনতে হয় না, বাধার মুখেও পড়তে হয় না তাকে৷

এখন প্রতি সকালে নিজের ছেলে মির্জাকে সঙ্গে নিয়ে যান ইয়াহিয়া এডওয়ার্ড হেন্দ্রাওয়ান৷ দু’জন মিলে সং সাজেন৷ ঝাড়া এক ঘণ্টা ধরে চলে সাজ-পোশাকে ভাঁড় হয়ে ওঠার চেষ্টা৷

রোজায় আছে  বিশেষ উপহার

পবিত্র রমজান মাসে এতিম শিশুদের হাতে নানা ধরনের উপহারও তুলে দিচ্ছেন ইয়াহিয়া ও তার পাঁচ বছরের ছেলে মির্জা৷ উপহারের তালিকায় বইই থাকে বেশি৷

 

‘শরিয়া ক্লাউন’-এর প্রশংসা

এখন এতিমখানার বাইরের শিশুরাও যোগ দেয় ইয়াহিয়া এডওয়ার্ড হেন্দ্রাওয়ানের ক্লাসে৷ এক শিক্ষার্থীর বাবা জুনায়েদি শিক্ষক ইয়াহিয়ার প্রশংসা করতে গিয়ে বললেন, ‘‘তিনি (ইয়াহিয়া) বাচ্চাদের মধ্যে পড়ার আগ্রহ তৈরি করে দিচ্ছেন, এর ফলে তাদের মোবাইল নিয়ে সময় কাটানোর প্রবণতা কমবে৷ পড়ার অভ্যাস শিশুদের বিকাশেও সহায়তা করবে৷’’
সূত্র- ডিডাব্লিউ

  • সর্বশেষ