শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১১ মে, ২০২১, ১১:৫২ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ১১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

রাজেশ গৌড়: নেত্রকোনার সোমেশ্বরী নদী থেকে প্রায় ৬৫ বয়সি এক অজ্ঞাত বৃদ্ধের ভাসমান লাশ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার দুর্গাপুর উপজেলায় বাকলজোড়া ইউনিয়নের সোমেশ্বরী নদীতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেই।

বাকলজোড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, কুমদগঞ্জ বাজারের পাশে সোমশ্বরী নদীতে পরনে লুঙ্গি, শরীরে কাপড় নেই ও দাঁড়ি রয়েছে এরকম এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। আনুমানিক ৬৫ বয়সের মতো হবে অজানা ওই ব্যক্তির। ধারণা করছি এক দিনে আগের মৃতদেহ হবে।

দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম ঘটনাস্থল থেকে বলেন, ৬৫ বৎসর বয়সের বৃদ্ধের মরদেহ সোমেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়