শিরোনাম
◈ ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ফাঁকা হচ্ছে রাজধানী ◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৮:৫৩ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর উপহার পেলেন উত্তরার ৩০ সাংস্কৃতিককর্মী

রাহুল রাজ: উত্তরায় অবস্থিত বিভিন্ন সাংস্কৃতিক জোটের ৩০ জন দুস্থ শিল্পীর মাঝে মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়েছে উত্তরা সম্মিলিত সাংস্কৃতিক জোট। ত্রাণসামগ্রী ও ঈদ উপহার হিসেবে প্রত্যেককে এক কেজি পোলাওয়ের চাল, এক লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম সেমাই, এক কেজি চিনি, এক কেজি ছোলার ডাল, ৫০০ গ্রাম গুঁড়ো দুধ, ১০ কেজি চাল দেওয়া হয়।

এ সময় উত্তরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মিজানুর রহমান বলেন, মনে রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি তাই করোনাকালে আপনাদের সাবধান থাকতে হবে। মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি বরেণ্য সংস্কৃতিজন গোলাম কুদ্দুছের মাধ্যমে এই উপহার সামগ্রী সংগ্রহ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, নাট্যজন মাহামুদ সাজ্জাদ, ড. সোলায়মান কবির, হাবিবুল আলম, শফিউল গনিসহ জোটের নির্বাহী পরিষদের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়