শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাদিরজঙ্গল নামাপাড়া সমাজকল্যাণ সংঘ'র ঈদ সামগ্রী বিতরণ

তন্ময় আলমগীর: ঈদের অনাবিল আনন্দ ও খুশী সকলের মাঝে বিলিয়ে দিতে কিশোরগঞ্জের করিমগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কাদিরজঙ্গল নামাপাড়া সমাজকল্যাণ সংঘ।

১ নং কাদিরজঙ্গল ইউনিয়নের মলাই ফকির বাজারে অবস্থিত সংগঠনটির কার্যালয় থেকে মঙ্গলবার (১১ মে) সকালে চারটি গ্রামের প্রায় ৪০জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে ঈদ সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাজী সুমন মাহমুদ, সহ সভাপতি রেজাউল হাবিব বকুল, সাধারণ সম্পাদক এ এস রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক তন্ময় আলমগীর, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক রইসুদ্দীন, শিক্ষাবিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম শুভ, প্রচার সম্পাদক শহীদ আলম, কার্যকরী সদস্য মো. হান্নান, তনু মিয়া, সমাজসেবক আমানুর রহমান হাইয়ুল, রাজনৈতিক ব্যক্তিত্ব আল-আমিন লিটন, মলাই ফকির বাজারের সভাপতি ইকবাল হোসেন সুলাল, মো. গোলাপ মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা বলেন, করোনাকালীন ঈদের এই খুশীতে কেউ সেমাই রান্না করবে কেউ করবে না এটা আসলেই কষ্টের। তাই আমাদের সামাজিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছোট্ট এই প্রয়াস।

অসহায় মানুষগুলো সেমাই, দুধ, চিনি, মশলা, সাবান, মাস্ক ইত্যাদি পেয়ে যেন ঈদের আগেই ঈদের খুশিতে মেতে ওঠেছিল। তাদের চোখে মুখে খেলে যাচ্ছিল আনন্দের ঝিলিক। কারও কারও চোখ বেয়ে গড়াচ্ছিল আনন্দাশ্রু।

উল্লেখ্য, কাদিরজঙ্গল নামাপাড়া সমাজকল্যাণ সংঘ একটি সম্পুর্ণ স্বাধীন, অলাভজনক, অরাজনৈতিক, সেবামূলক ও সামাজিক সংগঠন। এটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়