শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৩:২৯ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদ উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর

আসাদুজ্জামান : [২]  ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম কার্য বন্ধ থাকবে এ বন্দরের। আগামী রোববার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের আমাদানী-রপ্তানীকার্যক্রম।

[৩] ভোমরা স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো এ্যাসোসিয়েশনের সাথে যৌথ আলোচনা করে সর্ব সম্মতিক্রমে আজ মঙ্গলবার (১১ মে) থেকে আগামী শনিবার (১৫ মে) পর্যন্ত ৫ দিন উভয় দেশের বন্দরেরআমদানি-রপ্তানীকার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৪] তিনি আরো জানান, আগামী ১৬ মে রোববার থেকে আবারও যথারীতি আমাদানি-রপ্তানীকার্যক্রম শুরু হবে।

[৫] ভোমরা স্থলবন্দর শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার আমীর মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত ৫ দিন আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৬] এর ফলে কার্যত আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। তিনি আরো জানান, আগামী রোববার থেকে যথারীতি চলবে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।

 

  • সর্বশেষ