শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০২:০০ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ হাসিনার প্রেরণার উৎস বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

সমীরণ রায়: [২] খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, জাতির পিতা ও মুক্তিযুদ্ধকে ধারণ করে পথ চলার কারণেই শত বাধা-বিপত্তি মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ নীতির কারণেই সারাবিশ্বে বাংলাদেশ গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

[৩] তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো থেকে এগিয়ে রয়েছি। আর বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলেছে, আরও অনেক আগেই। বেশ কিছু সূচকে আমরা ভারত থেকেও এগিয়ে আছি। এসব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্ভাবনী ও বাস্তবমুখী পদক্ষেপে।

[৪] প্রতিমন্ত্রী বলেন, করোনায় পৃথিবীর অনেক দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ অনেক দেশের সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান বিভ্রান্ত হয়েছেন। অনেকের চোখের পানি দেখেছি। উন্নত বিশ্বে অনেক মন্ত্রী পদত্যাগ করেছেন, কেউ কেউ আত্মহত্যা করেছেন। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তা নিয়ে সবাইকে সাহসী করে তুলেছেন। সারাবিশ্বে আলোচিত হচ্ছে করোনা মোকাবিলায় শেখ হাসিনার সফলতার গল্প।

[৫] খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা জীবন ও জীবিকা দুটোকে একসঙ্গে বাঁচিয়ে রাখার মিশনে সফল হয়েছেন। ডিজিটাল সিস্টেম এবং প্রণোদনার কারণে যেমন দেশের অর্থনীতি চাঙা রেখেছেন। আবার করোনার সুন্দর চিকিৎসা ব্যবস্থাও চালু রেখেছেন। উপজেলা পর্যায়েও আইসিও ও অক্সিজেন ব্যবস্থা চালু করবে সরকার।

[৬] তিনি বলেন, কৃষকের ধান কাটা থেকে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ, টেলিমেডিসিন, ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা এমনকি মরদেহ সৎকার পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা করে দিয়েছে। বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কোনো ভূমিকা দেখেনি দেশবাসী ।

[৭] মঙ্গলবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়