শিরোনাম
◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত : ১১ মে, ২০২১, ১২:৫৫ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মধুপুর থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির সেই নীলগাইটি

সাইফুল ইসলাম: [২] গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থে‌কে পা‌লি‌য়ে আসা একটি নীলগাই টাঙ্গাইলের মধুপুরের পাহা‌ড়ি বনাঞ্চল থে‌কে উদ্ধার ক‌রা হ‌য়ে‌ছে।

[৩] সোমবার (১০ মে) বিকেলে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা এলাকার ঝোপঝাড় থে‌কে প্রথ‌মে গ্রামবাসী নীলগাইটি ধ‌রে। প‌রে সেটি দেখ‌তে শত শত মানুষ ভিড় করেন। এরপর প্রাণীটি বন বিভাগের হেফাজতে দেন স্থানীয়রা।

[৪] জানা যায়, গত দুদিন ধরে বন্য এ প্রাণীটি আশপাশের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। বি‌কে‌লে গ্রামবাসিরা ফাঁদ পেতে এটিকে ধরেন।

[৫] মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারুনুর রশীদ জানান, ধরা পড়া প্রাণী‌টি নীলগাই নিশ্চিত হওয়ার পর প্রাণহানি রোধে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। প‌রে বনকর্মীরা সেখা‌নে হা‌জির হন।

[৬] মধুপুর বনাঞ্চ‌লের সহকারী বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার জানান, এটি ভারতীয় নীলগাই। বছর খানিক পূর্বে সীমান্ত পেরিয়ে দিনাজপুর এলাকায় ঢুকে পড়লে এটিকে ধরা হয়। পরব‌র্তী সময়ে প্রাণী‌টি গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্কে ছেড়ে দেওয়া হয়। এরপর গত ১০ ফেব্রুয়ারি সাফারি পার্ক থেকেও পালিয়ে যায়।

[৭] তি‌নি আরও জানান, টাঙ্গাইল জেলার সখীপুর গজারী বনে থাকার সময় সাফারি পার্কের কর্মীরা ট্রাঙ্কুলাইজাইরে চেষ্টা করে নীলগাইটিকে ধর‌তে ব্যর্থ হন। বর্তমা‌নে প্রাণীটি এখন সুস্থ রয়েছে। গাজীপুর সাফারি পার্কের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

[৮] মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা ইয়াসমীন জানান, স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের জন্য বিরল প্রজাতির প্রাণীটির প্রাণটি রক্ষা করা সম্ভব হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়