শিরোনাম
◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০১:৪৩ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ০১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৭ মে থেকে পাল্টে যাচ্ছে ব্রিটেন, খুলছে হোটেল-পাব, ভ্রমণে যাওয়া যাবে

রাশিদুল ইসলাম : [২] ১০ নং ডাউনিং স্ট্রিটে সাংবাদিক সম্মেলনে আগামী সোমবার থেকে লকডাউন ব্যাপক শিথিল করার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ‘কোভিড ফ্রিডম’এর পথে ব্রিটেনকে ফিরিয়ে নেওয়া বা স্বাভাবিকতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিষয়টিকে তুলনা করেছেন তিনি। দি সান

[৩] বরিস নিশ্চিত করেছেন ঘরে বসে পানীয় পান করা যাবে। ছুটিতে ভ্রমণ কিংবা সিনেমা-থিয়েটারে যাওয়া যাবে। হোটেল ও বারবিকিউ খুলে দেয়া হবে। নৈমিত্তিক যৌনতা থেকে নিষেধাজ্ঞার অবসান ঘটায় রাতে সঙ্গীনির সঙ্গ উপভোগ করার সুযোগ পাওয়া যাবে।

[৪] বন্ধু ও স্বজনকে জড়িয়ে ধরা, করমর্দন, চুম্বন, ঘরে ঘরে চায়ের আড্ডায় মিলিত হওয়া যাবে।তবে এ আড্ডায় ৬ জন বা দুটি পরিবারের সদস্যরা অংশ নিতে পারবে। রাতে এক সঙ্গে থাকা যাবে সামাজিক দূরত্ব না মেনেই। নিঃসঙ্গ দম্পতি যারা পৃথক থাকছেন তারাও এক ছাদের নিচে থাকতে পারবেন। বিয়ের অনুষ্ঠানে ৩০ জন যোগ দিতে পারলেও নাচ এখনো নিষিদ্ধের তালিকায় রয়েছে।

[৫] বরিস বলেছেন সবাইকে ব্যক্তিগতভাবে কোভিড সুরক্ষা অনুসরণ করতে হবে। গত রোববার স্কটল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড বা ইংল্যান্ডে কোভিডে কোনো মৃত্যু ঘটেনি।

[৬] পরিস্থিতি বিবেচনা করে আগামী ২১ জুন ব্রিটেনের স্বাধীনতা দিবসে অবশিষ্ট বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হবে।

[৭] বরিসের মুখপাত্র সাংবাদিক সম্মেলন শেষে বলেন টিকা দান কর্মসূচি সফল হওয়া এবং ব্রিটিশ নাগরিকরা কোভিড বিধিনিষেধ মেনে চলায় লকডাউন শিথিল করা সম্ভব হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়