শিরোনাম
◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ১১ মে, ২০২১, ১১:২২ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টঙ্গীতে সংঘর্ষে আহত পোশাক শ্রমিককে দেখতে ঢাকা মেডিকেলে গেলেন শ্রম প্রতিমন্ত্রী

মাসুদ আলম : [২] গাজীপুরের টঙ্গীর মিল গেট এলাকায় হা-মীম গ্রæপের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত শ্রমিক কাঞ্চনকে দেখতে রাত সাড়ে ১০টায় হাসপাতালে দেখতে যান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

[৩] হাসপাতাল থেকে প্রতিমন্ত্রীকে জানানো হয়, সংঘর্ষে আহত ১২ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি একজন হাসপাতালে ভর্তি আছেন। এ সময় প্রতিমন্ত্রী চিকিৎসাধীন শ্রমিকের চিকিৎসার খোঁজ খবর নেন। চিকিৎসার বিষয়ে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসার বিষয়ে উপস্থিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখার নির্দেশ দেন। চিকিৎসাধীন একজন শ্রমিকের চিকিৎসার খরচ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিল হতে বহন করা হবে বলে ঘোষণা দেন।

[৪] এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকার উপ-মহাপরিদর্শক একে এম সালাউদ্দিন এবং কেন্দ্রীয় তহবিলের সহকারী শামীমা সুলতানা হৃদয়, হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের অন্য চিকিৎসকরা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৫] সোমবার ঈদের ছুটি ১০ দিন বাড়ানোর দাবিতে টঙ্গীতে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ ৩৫ জন আহত হন। এছাড়া পুলিশের ছুড়া গুলিবিদ্ধ হন ২৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়