শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০১:৪৭ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে প্রেমিকাসহ ৬ জনকে হত্যা

নিউজ ডেস্ক: কলোরাডোতে প্রেমিকার জন্মদিনের পার্টিতে গুলি চালিয়ে প্রেমিকাসহ ছয়জনকে হত্যা করেছে এক বন্দুকধারী। পরে নিজেও আত্মহত্যা করেন তিনি।

রবিবার মধ্যরাতে কলোরাডো স্প্রিংস শহরের একটি মোবাইল হোম পার্কে এই ঘটনা ঘটে। পার্টিতে ঢুকেই লোকজনের ওপর নির্বিচারে গুলি করতে থাকেন ঐ ব্যক্তি।

কলোরাডো স্প্রিংস পুলিশ জানিয়েছে, জরুরি ফোন পেয়েই ঘটনাস্থলে যান তারা। সেখানে গিয়ে ছয়জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেন তারা, হামলাকারী তখনও জীবিত ছিল। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। তবে কী কারণে হামলা চালানো হয়েছে তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় শোক জানিয়েছেন কলোরাডো স্প্রিংস শহরের মেয়র জন সোথারস। ২০১৫ সালের অক্টোবরের পর এ নিয়ে শহরটিতে তিনটি বন্দুক হামলার ঘটনা ঘটলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়