শিরোনাম
◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার

প্রকাশিত : ১০ মে, ২০২১, ১০:০৫ রাত
আপডেট : ১০ মে, ২০২১, ১০:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট ও ধলেশ্বরী টোল প্লাজায় ব্যাটালিয়ন আনসার মোতায়েন

সুজন কৈরী: [২] করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ উপেক্ষা করে হাজার হাজার মানুষ বাড়ি ফিরতে ভিড় জমাচ্ছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে।

[৩] ভিড় সামাল দিতে, ঘরমুখী মানুষ ও গাড়ির চাপ নিয়ন্ত্রণে রাখতে সোমবার শিমুলিয়া ঘাটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

[৪] আনসার ও ভিডিপির উপ-পরিচালক (যোগাযোগ) ও গণসংযোগ কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) মেহেনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার মধ্যরাত থেকে ঢাকা-মাওয়া হাইওয়ে রুটের ধলেশ্বরী টোল প্লাজা ও শিমুলিয়া ফেরিঘাটে ব্যাটালিয়ন আনসার সদস্যরা আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে। পরিস্থিতির উন্নয়নকল্পে পরে আরও ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হবে। এ লক্ষ্যে ব্যাটালিয়ন আনসার সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

[৫] আনসার সদস্যদের সার্বক্ষণিক তত্ত্বাধানে রয়েছেন মুন্সীগঞ্জ আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়