শিরোনাম
◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৯:৫৪ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই উপায়ে খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন, জানালেন আইনজীবীরা

শিমুল মাহমুদ: [২] রাষ্ট্রপতির ক্ষমতাবলে সাজা মওকুফ অথবা উচ্চ আদালতের নির্দেশে মামলা স্থগিত, এই দুই উপায়ে খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন, জানালেন আইনজীবীরা।

[৩] বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক জানান, সোমবার থেকে বেগম জিয়া অক্সিজেন ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। কিন্তু এখনও তার যে ফুসফুস ও পেটে পানি থাকায় টিউব লাগানো আছে। পোস্ট কোভিড কমপ্লিকেশনগুলো পুরো মাত্রাই রয়ে গেছে। এক্ষেত্রে তার উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে।

[৪] বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপতির ক্ষমা বা উচ্চ আদালতের স্থগিতাদেশ- দুটির জন্যেই তাকে আবেদন করতে হবে।

[৫] বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ‘সরকার খালেদা জিয়া, তারেক রহমানকে স্বাভাবিকভাবে নিতে পারে না। তাদের জনপ্রিয়তা একটা বড় কারণ। তবে ম্যাডামকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সব পথ এখনও বন্ধ হয়ে যায়নি।’

[৬] খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, আইনের এমন কোনও বিধান নেই সরকারের অনুমতির পরও দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবে না।

[৭] অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরী বলেন, 'বিদেশ যাওয়ার আগে খালেদা জিয়ার সাজা আদালত থেকে স্থগিত করতে হবে। তবে, দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলছেন ভিন্ন কথা। তার দাবি, সরকারের সাজা স্থগিত করাটাই আইনসঙ্গত হয়নি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়