শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গুজরাটের গোয়ালে চলছে করোনা রোগীদের চিকিৎসা [২]করোনা মুক্তির জন্য রোগীদের খাওয়ানো হচ্ছে গোমূত্র ও গরুর দুধ

সুমাইয়া ঐশী: [৩] ভারতের গুজরাটে তেতোরা গ্রামের একটি গোয়ালে বেদলক্ষণ পঞ্চগব্য আয়ুর্বেদ কোভিড আইসোলেশন সেন্টার নামের একটি করোনা কেয়ার সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে রোগীদের সাধারণ ওষুধের সঙ্গে খাওয়ানো হচ্ছে নানা রকমের আয়ুর্বেদিক। এর মধ্যে আছে গরুর দুধ, গোমুত্র এবং ঘি। দুজন এমবিবিএস চিকিৎসকও রাখা হয়েছে সেখানে। আনন্দবাজার

[৪] জানা গেছে, এই করোনা কেয়ার সেন্টারে ৭ জন রোগী ভর্তি আছেন। এনিয়ে গোধাম মহাতীর্থ পথমেদা নামের একটি সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহন যাদব বলেন, আমরা ৫ মে থেকে এই সেন্টার চালু করেছি। যাদের মৃদু করোনা উপসর্গ আছে তাদের আমরা ৮ ধরনের আয়ুর্বেদিক ওষুধ দিয়ে চিকিৎসা করাচ্ছি। রোগীদের পঞ্চগব্য আয়ুর্বেদ পদ্ধতির মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। গোমূত্র থেকে তৈরি গোতীর্থ ব্যবহার করছি আমরা। এছাড়া কাশির জন্য গরুর মূত্র থেকে তৈরি ওষুধ ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, নিউজ১৮

[৫] তবে এই পদ্ধতি কতোটা বিজ্ঞানসম্মত তা নিয়ে দ্বিমত আছে বিশেষজ্ঞদের মধ্যে। এ নিয়ে একজন মেডিকেল বিশেষজ্ঞ বলেন, যে কোনও ওষুধই বিজ্ঞানসম্মত হতে হবে। আমার মনে হয় না, করোনা রোগীদের চিকিৎসায় গোমূত্র ব্যবহার ক্লিনিক্যালি ট্রায়াল হয়েছে। তবে আয়ুষ মন্ত্রণালয় এনিয়ে একটি ওষুধকে অনুমোদন দিলেও সে সম্পর্কে আমার বিশেষ কিছু জানা নেই। সম্পাদনা: মোহাম্মদ রকিব

  • সর্বশেষ