শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে ১৬ কেজি গাঁজাসহ আটক ১

রিয়াদ ইসলাম: [২] ঈশ্বরদীতে ১৬ কেজি গাঁজা পাচারের সময় জহুরুল ইসলাম (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ।

[৩] রোববার দিবাগত রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া এলাকা থেকে এ গাঁজা আটক করা হয়।

[৪] জহুরুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানান, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

[৫] আটক জহুরুল বাঁশেরবাদা এলাকার মৃত মজিবর প্রামাণিকের ছেলে।

[৬] পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজার চালান নিয়ে সাহাপুর গ্রাম হয়ে পাবনা সদরের দিকে যাচ্ছে। এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

[৭] ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির বলেন, তিনি দীর্ঘদিন ধরে গাঁজা নিজের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ উপজেলাসহ বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়