শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৩:৩৮ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমেরিকা পাড়ি জমাচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার; দাবি সাবেক পাকিস্তানির

স্পোর্টস ডেস্ক: [২] দারুণ সম্ভাবনা নিয়ে ক্রিকেট ক্যারিয়ারের শুরু, ভারতকে জিতিয়েছেন যুব এশিয়া কাপ, কিন্তু এরপরই আর জাতীয় দলে থিতু হতে পারেননি ভারতের ক্রিকেটার উন্মুক্ত চাঁন্দ। আর সেকারণেই তিনি না কি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন সেই দেশের হয়ে খেলতে। এমনই কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সামি আসলাম।

[৩] আমেরিকাতে গিয়ে তিনি নাকি মেজর লিগে নাম লিখিয়েছেন। ভারতীয় ক্রিকেটার উন্মুক্ত চান্দের সম্পর্কে পাকিস্তানের সামি আসলাম এই কথা বলার পরেই শোরগোল পড়েছিল। কিছুক্ষণ পরেই উন্মুক্ত জানিয়ে দিলেন, তিনি আমেরিকাতে গেলেও মোটেই কোনও ক্রিকেট লিগের সঙ্গে নাম লেখাননি।

[৪] পাকিস্তানে সুযোগ না পেয়ে আসলাম নিজেই মেজর লিগ ক্রিকেটে নাম লিখিয়েছেন। এরপর পাকিস্তানের এক ওয়েব সাইটে সাক্ষাৎকারে জানান, উন্মুক্ত ছাড়াও স্মিত প্যাটেল এবং হরমীত সিংহ আমেরিকায় গিয়েছেন।

[৫] ত্রিকেট বিশ্বে এই খবর ছড়িয়ে পড়তেই উন্মুক্ত মুখ খুলেছেন। বলেছেন, আমেরিকায় গিয়েছিলাম আমার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, ব্যাট-বল নিয়েও সামান্য অনুশীলন করতে নেমে পড়েছিলাম। কিন্তু কোনও লিগের সঙ্গে সই করিনি। এটা শুধুমাত্র অবসরকালীন সফর ছাড়া আর কিছু নয়।

[৬] উল্লেখ্য, মেজর লিগ ক্রিকেটে যোগ দিতে গেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতেই হবে। সম্প্রতি নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের মতো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে মেজর লিগে নাম লিখিয়েছেন। - ক্রিকবাজ

  • সর্বশেষ