শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নানীর বাড়িতে ঈদ উদযাপন করা হলো না সাদিয়ার

সোহেল রানা ডালিম: [২] চুয়াডাঙ্গার পিরপুরে আলমসাধুর ধাক্কায় সাদিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

[৩] সোমবার (১০ মে) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পিরপুর বাইতুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

[৪] এসময় স্থানীয় ব্যক্তিরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎশক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু চুয়াডাঙ্গা সদর উপজেলার গাঈদঘাট বিলপাড়ার সবুজ হোসেনের মেয়ে।

[৫] জানা যায়, ঈদে উদযাপন করতে নানীর বাড়িতে ছিলো সাদিয়া ও তার ভাই। দুপুর ১২ টার পরে নানীর সঙ্গে একই এলাকায় একটি বাড়িতে বেড়াতে যাচ্ছিলো তারা। এসময় পিরপুর বাইতুল মামুর মসজিদের সামনে নানীর পেছন পেছন রাস্তা পার হচ্ছিল সাদিয়া। নানী রাস্তা পার হয়ে গেলেও আলুকদিয়া থেকে পিরপুর মুখি একটি আলমসাধু ধাক্কা দেয় সাদিয়াকে। এতে গুরুতর আহত হয় সাদিয়া। এসময় স্থানীয় ব্যক্তিরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, দুপুরে কয়েকজন ব্যক্তি শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসে। একটি আলমসাধু শিশুটিকে ধাক্কা দিয়েছে বলে জানায় তাঁরা। আমরা জরুরি বিভাগে শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ