শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১০ মে, ২০২১, ১২:০৫ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে প্রেমের বদলা নিতে গুলি করে ৬ জনকে মেরে আত্মঘাতী হামলাকারী

রাশিদুল ইসলাম : [২] রোববার গভীর রাতে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ওই জন্মদিনের পার্টিতে সান্দ্রা ইবারা নামে এক নারীর বয়ফ্রেন্ড অস্ত্র হাতে নিয়ে ঢুকেই গুলি করতে শুরু করে। গুলিতে ৬ জনের মৃত্যুর পর সে নিজেও মাথায় গুলি করে আত্মঘাতী হয়। সিএনএন

[৩] গুলিতে নিহত হয় মেলভিন পেরেজ (৩০), তার ভাই জোসি গুত্যারেজ (২১) ও তাদের মা জোহানা ক্রুজ (৫৩), পেরেজের স্ত্রী মায়ারা পেরেজ (৩২) ও মায়ারার বোন সান্দ্রা ইবারা ও তার ভাই জোসি ইবারা। ঘাতক ইবারা সাবেক প্রেমিক ও প্রেমে প্রত্যাখিত হয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।

[৪] কলোরাডো শহর পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গেসঙ্গে পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্ত কয়েক মিনিটের মধ্যেই যা ঘটার তা ঘটে যায়। ৬ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। রক্তাক্ত হামলাকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

[৫] পুলিশের প্রাথমিক অনুমান, নিহতদের মধ্যে এক তরুণীর বয়ফ্রেন্ড এই বন্দুকহামলাকরী। সম্পর্কজনিত কারণে বদলা নিতেই এই ঘটনা ঘটিয়েছে ওই যুবক। তবে কলোরাডোর মেয়র জন সাদার্স বলেছেন, এই ঘটনার তদন্ত করার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে।

[৬] জন্মদিনের অনুষ্ঠানে অনেক শিশু উপস্থিত ছিল তবে তাদের কেউ আহত হয়নি। অর্থাৎ টার্গেট করেই গুলি করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। শুধু কলোরাডো শহরে গত ৬ বছরে এই নিয়ে এমন ঘটনা ঘটল চার বার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়