শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১০ মে, ২০২১, ১০:৫৮ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

মহসীন কবির: [২] মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে সোমবার (১০ মে) সকাল থেকেই ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়।  অনেকটা যুদ্ধ করে জীবনের ঝুঁকি নিয়ে ঘরমুখো মানুষগুলো ফেরিতে উঠছে। ডিবিসি টিভি

[৩] সকাল পৌনে ৯টায় আরও একটি ফেরি দৌলতদিয়া যায়। একইভাবে দৌলতদিয়া থেকেও দুটি ফেরি পাটুরিয়া ঘাটে আসে। ঘাটে বিজিবি মোতায়েন হলেও নিয়ন্ত্রণে করতে হিমসিম খাচ্ছে।

[৪] এদিকে শিমুলিয়া ঘাটের প্রবেশেমুখ শিমুলিয়া-ভাঙা সড়কে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেখানে যানবাহন নিয়ন্ত্রণ করা হলেও বিজিবির টহলের মধ্যে এসব যাত্রী ঘাটে জড়ো হয়েছেন। এ ছাড়া শিমুলিয়া ঘাটে ও ঢাকা-মাওয়া মহাসড়কে মালবাহী গাড়ির লম্বা সারি রয়েছে। পারাপারের অপেক্ষায় আছে প্রায় ৪৫০টি যানবাহন। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়