শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপকর্ম যা করার করেছেন, এখন মুক্তি দিন: গয়েশ্বর

জেরিন আহমেদ: [২] বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তাকে তিলে তিলে মারার জন্য যে অপকর্মগুলো করেছেন তা বাদ দিয়ে এখন তাকে নিঃশর্ত মুক্তি দিন। জরুরিভাবে তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

[৩] রোববার (৯ মে) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ এর উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

[৪] খালেদা জিয়ার উন্নত চিকিৎসা জরুরি উল্লেখ করে গয়েশ্বর বলেন, আমাদের নেত্রীর চিকিৎসা সংকট আছে। অর্থাৎ এই চিকিৎসাটা দেশের অভ্যন্তরের হসপিটালগুলোতে যথেষ্ট নয়। সেকারণে পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে। আমি সরকারের কাছে দাবি করব, তাকে নিঃশর্ত মুক্তি দিন। সূত্র: সময় টিভি, ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়