শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৫:০৯ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে চাপাতি ও চাকুসহ ২৩ ছিনতাইকারী আটক

সুজন কৈরী : রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ২৩ জন সদস্যকে আটক করেছে র‌্যাব-৩।

শনিবার বিভিন্ন সময় রাজধানীর পল্টন, শাহবাগ, হাতিরঝিল, শাহজাহানপুর এবং যাত্রাবাড়ী এলাকায় পৃথক ৭টি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানকালে আটকদের কাছ থেকে ৪টি চাপাতি, ১৬টি চাকু, ৩টি ব্লেড, ২৫টি মোবাইল ফোনসেট এবং ১৭টি সীমকার্ড উদ্ধার করা হয়েছে।

রোববার র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, ব্যাটলিয়নের প্রথম আভিযানিক দল শাহবাগ এলাকা থেকে ২০টি মোবাইল ফোনসেট এবং ১৭টি সীমকার্ডসহ ছিনতাইকারী চক্রের সদস্য শাহজাহান (৩৫) ও শাওন হাওলাদার (২২) নামের দুজনকে আটক করে। দ্বিতীয় আভিযানিক দলটি একই এলাকা থেকে ৩টি চাকুসহ সুজন (২২), সজল (২৫) ও আরিফ (২০) নামের অপর তিনজন ছিনতাইকারীকে আটক করে।

এছাড়া পল্টন এলাকা থেকে র‌্যাব-৩ এর তৃতীয় আভিযানিক দল ২টি চাকু, ১টি ব্লেড এবং ১টি মোবাইল ফোনসহ হৃদয় মৃধা ওরফে রাসেল (২৬) ও রিপন (৩৫) নামের দুজনকে আটক করে।

চতুর্থ দলটি যাত্রাবাড়ী এলাকা থেকে ৩টি চাকু এবং ১টি চাঁপাতিসহ জাভেদ (৩২), আরিফ হোসেন (২৮), আক্তার (৪৫) ও মাছুম (৩২) নামের চারজনকে আটক করে।

এদিকে র‌্যাব-৩ এর পঞ্চম ও সপ্তম দল শাহজাহানপুর এলাকা থেকে ৫টি চাকু, ২টি ব্লেড এবং ১টি চাঁপাতিসহ বাবুল মিয়া (২৭), নাজু মিয়া (২৫), সুজন (২২), শাওন চৌধুরী (১৯), জনি (১৯), রনি মিয়া (২৫) ও হৃদয় (২০) নামের ৭ জনকে আটক করে।

ষষ্ঠ আভিযানিক দল হাতিরঝিল এলাকা থেকে ২টি চাঁপাতি, ৩টি চাকু এবং ৪টি মোবাইল ফোনসহ রাসেল (২০), কাউছার ইসলাম (১৯), শুভ (২০), সৃজন (১৯) ও আকাশ মোল্লা (২০) নামের পাঁচজনকে আটক করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছিনতাইকারীদের কাছ থেকে র‌্যাব জানতে পেরেছে, তারা দীর্ঘদিন ধরে পল্টন, শাহবাগ, শাহজাহানপুর, হাতিরঝিল এবং যাত্রাবাড়ীসহ আশপাশ এলাকায় পথচারী, রিকশা আরোহী এবং সিএনজির যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিষপত্র ছিনতাই করছিলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়