শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ১২:১২ রাত
আপডেট : ০৯ মে, ২০২১, ১২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অর্ধশত বাস কাজীপুরে আটক

নিউজ ডেস্ক: করোনা নিয়ন্ত্রণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে ছাড়ছে যাত্রীবাহী বাস। এমন অনেকগুলো বাস সিরাজগঞ্জের কাজীপুর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখনো প্রায় অর্ধশত বাস আটক করে রেখেছে কাজীপুর থানার পুলিশ। প্রথম আলো

পুলিশ জানায়, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, নওগাঁ ও নীলফামারী থেকে ঢাকার উদ্দেশে দূরপাল্লার বড় বাসগুলো বগুড়ার শেরপুরে এসে বিকল্প সড়ক দিয়ে কাজীপুরে ঢুকে যাচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ কাজীপুরের প্রবেশদ্বার সোনামুখী বাজার পয়েন্টে গাড়িগুলো আটকে দিয়েছে। এতে করে বেশিসংখ্যক বাস ফিরে গেলেও বেশ কয়েকটি বাস এখনো সোনামুখী উচ্চবিদ্যালয় মাঠে রয়ে গেছে।

আজ শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সোনামুখী উচ্চবিদ্যালয় মাঠে সার করে রাখা হয়েছে অনেকগুলো বাস।
সেখানে নওগাঁ থেকে ছেড়ে আসা তন্ময় পরিবহনের চালক পরিমল বলেন, সামনে ঈদ কিন্তু ঘরে কোনো খাবার নেই। তাই ঝুঁকি নিয়ে গাড়ি নিয়ে বের হয়েছেন। পুলিশ এখানে আটকে দিয়েছে।

কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা থ্রি স্টার পরিবহনের চালক রহিম মিয়া বলেন, ‘আমাদের হয় খাবার দিন, না হয় গাড়ি চালাতে দিন।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘করোনা কি শুধু বাসেই ধরে! সবই খোলা। তাহলে আমাদের পেটে লাথি কেন?’

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী দূরপাল্লার কোনো গাড়িই কাজীপুর দিয়ে যেতে দেওয়া হবে না। এ কারণে সোনামুখী উচ্চবিদ্যালয় মাঠে প্রায় অর্ধশত গাড়ি এখনো আটকে রয়েছে।

  • সর্বশেষ