শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন ◈ বাংলাদেশে ১০ জন ‘বাটপার’ একত্র হলে ব্যাংক গড়ে ওঠে: তৈমূর খন্দকার

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৪:২৬ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সব হোটেল বুকিং বাতিল করে দিল পিএসএল

স্পোর্টস ডেস্ক: [২] করোনার কারণে বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চতুর্দশ আসর। এদিক আগামী ১ জুন থেকে পাকিস্তানে আবারও শুরু হওয়ার কথা এই করোনার কারনেই বন্ধ হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগ পিএসএল। তবে পাকিস্তানেও করোনা পরিস্থিতি নাজুক হওয়ায় বদলে যাচ্ছে পিএসএলের ভেন্যু ।

[৩] পাকিস্তানের বদলে সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের জন্য পিসিবিকে অনুরোধ করেছিল ফ্র্যাঞ্চাইজিরা। আর সেই অনুরোধে সাড়া দিয়ে নিজ দেশে খেলা আয়োজনের ভাবনা থেকে সরে এসেছে।

[৪] ছয় ফ্র্যাঞ্চাইজির অনুরোধে তাই পিসিবি এমিরেটস ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছে। পাকিস্তানি গণমাধ্যমের দাবি, এমিরেটস ক্রিকেট বোর্ডের সাথে পিসিবির কথাবার্তা ভালোই এগিয়েছে। সেই সুতো ধরে পিসিবিও যেন পরোক্ষভাবে জানিয়ে দিল, পাকিস্তানে হচ্ছে না পিএসএল।

[৫] পিএসএলের জন্য করাচির ৪০৭টি হোটেল কক্ষ আগেই ভাড়া করে রেখেছিল পিসিবি, যা এখন বাতিল করা হয়েছে।

[৬] গত ফেব্রুয়ারিতে স্বাস্থ্যবিধি মেনে মহাসমারোহে শুরু হয় এবারের পিএসএল। কিন্তু মার্চের প্রথম সপ্তাহে করোনার কারণে বড় ধাক্কা খেতে হয়। ফলে আসর স্থগিতের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

[৭] উল্লেখ্য,উপমহাদেশের অন্যান্য দেশের মত পাকিস্তানেও করোনা পরিস্থিতি এখন উদ্বেগজনক। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়