শিরোনাম
◈ সঙ্গীসহ বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে ◈ আট দিন ঝুপড়িতে বন্দি, পালানোর চেষ্টা করেও ব্যর্থ; কাঁচা কদু-ডাল খাইয়ে হাতে-পায়ে শিকল, যেভাবে পাহাড়ে চলত মানবপাচার ◈ এবার হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি ◈ পুলিশি হামলার বিচার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের ◈ কারাগারের নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা, সিসিটিভি নজরদারি ও আকস্মিক পরিদর্শন বাধ্যতামূলক ◈ সরকারি দপ্তরে ঘুষ-খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান ◈ দুই দশকের বেশি সময়েও থামেনি রাজনৈতিক সহিংসতা, সরকার বদলালেও বদলায়নি সংঘাতের চিত্র ◈ সাধারণ লবণের বদলে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারে বছরে ৩০ লাখ মৃত্যু ঠেকানো সম্ভব: গবেষণা ◈ হরমুজ প্রণালির বিকল্প জ্বালানি উৎস হিসেবে বিশ্ববাজারে গুরুত্ব বাড়ছে আফ্রিকার, বাড়ছে বিনিয়োগ! ◈ গাজীপুরের শ্রীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাইয়ের ঘরে একসঙ্গে ৪ শাবকের জন্ম, বেড়ে সংখ্যা ১৩

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটিতে জেলা প্রশাসকের মোবাইল প্রযুক্তি ব্যবহার করে চাঁদা দাবি প্রতারক চক্রের

চৌধুরী হারুনুর রশীদ: [২] প্রযুক্তির মাধ্যেমে মোবাইল ক্লোনিং করে রাঙামাটির জেলা প্রশাসকের নামে চাঁদা দাবি করছে প্রতারক চক্র।

[৩] সম্প্রতি জেলা প্রশাসকের ব্যবহৃত সরকারি মোবাইল ফোনের টেলিটক শেষের তিন অক্ষর ৪০১ নং থেকে  কয়েকজন উপজেলা চেয়ারম্যানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে চক্রটি । এমন অভিযোগ করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এবং এই বিষয়ে তিনি রাঙামাটি ফেইসবুক ফেইস মাধ্যমে  স্থানীয় সাংবাদিকসহ সকলের কাছে অবগত করেন ।

[৪] জেলা প্রশাসক মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, সদর উপজেলাসহ,কয়েকটি উপজেলা পরিষদের চেয়ারম্যানদের কাছে জেলা প্রশাসক কতৃক  ব্যবহৃত সরকারি মুঠোফোন নং ০১৫৫০৬০১৪০১  ফোন করে উপজেলা চেয়ারম্যানদের কাছ থেকে দুই লাখ টাকা করে দিতে বলা হয়।

[৫] সদর উপজেলার চেয়ারম্যান বিষয়টি জেলাপ্রশাসক কাছে অবহিত করলে সাথে সাথেই এটি প্রতারকদের কাজ বলে সকলকে সতর্ক করা হয়।

[৬] জেলা প্রশাসক জানান, ইতিমধ্যেই রাঙামাটির পুলিশ সুপারকে বিষয়টি অবহত করে একটি লিখিত অভিযোগও দেওয়া হয়। এছাড়াও প্রতারকদের চিহ্নিত করতে প্রযুক্তিগত সকল ধরনের কার্যক্রম চলমান আছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

[৭] এদিকে এর আগেও বিগত ২০১৮ সালের ২১শে জুন রাঙামাটির তৎকালীন জেলা প্রশাসক মানুনুর রশিদ এর দায়িত্বকালীন সময়েও একই কায়দায় প্রতারকচক্র সরকারী নম্বর ক্লোনিং করে বিভিন্ন জনের নিকট চাঁদা দাবি করেছিলো। সে সময় জেলা প্রশাসক তার ডিসি রাঙামাটি ফেসবুক আইডিতে ষ্ট্যাটাসের মাধ্যমে এই ধরনের কার্যক্রমের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না হওয়ার পাশাপাশি প্রতারকদের বিরুদ্ধে কোনো তথ্য পেলে সাথে সাথে জেলা প্রশাসনকে অবহিত করার আহবান জানিয়েছিলেন।

[৮]  উল্লেখ্য ৩রা মে সোমবারও একইভাবে সীম ক্লোনিং করে প্রতারক চক্রটি চাঁদা দাবি করছে। বিষয়টি অবহিত হওয়ার পরপরই ফেসবুক আইডি থেকে এই ধরনের ফাঁদে পা না দিতে সংশ্লিষ্ট্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

 

 

 

 

 

 

 

  • সর্বশেষ